সম্মানিত ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ ও পিএসডি সদস্যবৃন্দ,
আপনারা জানেন যে, আমাদের প্রাণের প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেড দীর্ঘ ১৩ বছর যাবত নানামুখী ষড়যন্ত্রের শিকার হয়ে স্থবির অবস্থায় রয়েছে। আমাদের প্রিয় অভিভাবক ও ডেসটিনির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রফিকুল আমীন স্যার কারামুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। কিন্তু বর্তমান আইনি জটিলতার কারণে তিনি সরাসরি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করতে পারছেন না। অন্যদিকে, বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, তাদের পক্ষ থেকেও কোম্পানিটি পুনরায় সচল করার কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না।
ডেসটিনিকে এই দীর্ঘমেয়াদী সংকট থেকে উদ্ধার করে পুনরায় সাফল্যের পথে ফিরিয়ে নিতে রফিকুল আমীন স্যারের নেতৃত্বের কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যমান বোর্ডকে সহযোগিতার মাধ্যমে মোহাম্মদ রফিকুল আমীন স্যারকে পুনরায় দায়িত্ব অর্পণ করা এখন সময়ের দাবি।
এই লক্ষ্যকে সামনে রেখে ডেসটিনি-২০০০ পিএসডি ফোরাম (PSD Forum) এবং ডিস্ট্রিবিউটর ফোরাম (DDF)-এর জন্য যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।
নেতৃত্ব প্রদানে আগ্রহীগণ নিচের ফরমটি পূরণ করুন
আপনি কি ডেসটিনিকে নতুন করে সাজাতে এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে নেতৃত্ব দিতে আগ্রহী? আপনি যদি নির্দিষ্ট কোনো বিভাগে দায়িত্ব পালন করতে চান, তবে নিচের ফরমটি নির্ভুলভাবে পূরণ করে আপনার মূল্যবান তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।
“আপনার নেতৃত্ব ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ডেসটিনিকে আবার জাগ্রত করতে।”
ফরমের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রসমূহ (Fields):
* পুরো নাম:
* আইডি CID No):
* পদবী : (ডিস্ট্রিবিউটর / এক্সিকিউটিভ / পিএসডি)
* বর্তমান ঠিকানা ও জেলা:
* মোবাইল নম্বর:
* কোন বিভাগের দায়িত্ব পালনে আগ্রহী সিলেক্ট করুন।
* কেন আপনি এই দায়িত্বটি নিতে চান? (সংক্ষেপে লিখুন)