সম্মানিত বিনিয়োগকারীবৃন্দ, আপনাদের সবাইকে অবগত করা যাচ্ছে যে, ২০১২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়ে মোহাম্মদ রফিকুল আমিন স্যার কারাবন্দী থাকাকালীন তাঁর জামিন, মামলা পরিচালনা ও সংশ্লিষ্ট অফিসিয়াল ব্যয় নির্বাহের উদ্দেশ্যে শেয়ার, কো-শেয়ার বা জামিন সংক্রান্ত সহায়তার কথা বলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে।
কিন্তু দুঃখজনক হল, স্যারের নিকট কিছু অভিযোগ এসেছে যে, স্যারের নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলেও সেই অর্থ যথাযথভাবে স্যারের নিকট জমা দেওয়া হয়নি, যা গুরুতর অনিয়ম ও প্রতারণার শামিল।
প্রকৃত বিনিয়োগকারীদের তথ্য যাচাই, সঠিক হিসাব নির্ধারণ এবং বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে যে, ২০১২ থেকে ২০২৬ সালের মধ্যে যারা যেকোনো ধরনের অর্থ প্রদান করেছেন, তারা নিচে সংযুক্ত ফরমে সম্পূর্ণ তথ্য জমা দিবেন।