আসসালামু আলাইকুম 🌿
ডেসটিনি-২০০০ লিমিটেড এর সম্মানিত পিএসডি ভাই ও বোনেরা, আমাদের সকলের হৃদয়ের গভীরে এখনো ডেসটিনির প্রতি ভালোবাসা অটুট। আমরা আমাদের তরুণ বয়সের গোল্ডেন সময় ডেসটিনিতে বিনিয়োগ করেছিলাম, পেয়েছিলাম সাফল্য, সম্মান ও নতুন পৃথিবী দেখার সুযোগ। কিন্তু হঠাৎ করেই অশুভ শক্তির ষড়যন্ত্রে আমাদের সেই স্বপ্ন ভেঙে যায়। আলহামদুলিল্লাহ্, দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা শেষে আমাদের মেন্টর, আমাদের স্বপ্নদ্রষ্টা জনাব মোহাম্মদ রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন স্যার আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। রফিকুল আমিন স্যার ঘোষণা দিয়েছেন “আমরা শুধু বিনিয়োগ ফেরত দেব না, সাথে স্বপ্নও ফেরত দেব ইনশাআল্লাহ্।”
এখনই সময় উপলব্ধি করার! ২০২২ সাল থেকে যারা লিগ্যালভাবে কোম্পানির দায়িত্বে ছিলেন, তাদের যদি আন্তরিকতা ও সত্যিকার দায়িত্ববোধ থাকত তাহলে এতদিনে আমরা আমাদের প্রানের ডেসটিনিকে আগের স্থানে ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু, দুঃখজনকভাবে তা হয়নি… তাই দায়বদ্ধতা, কমিটমেন্ট ও হারানো সম্মান পুনরুদ্ধার করার এখনই সময়। আসুন ঐক্যবদ্ধ হই, একসাথে এগিয়ে যাই স্বপ্ন পূরনে।